"আগের চাকরি কেন ছেড়েছেন?"—চাকরির ইন্টারভিউতে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। অনেক যোগ্য প্রার্থীও এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। কারণ ভুল উত্তর দিলে নিয়োগকর্তার কাছে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
তবে সঠিকভাবে উত্তর দিতে পারলে এই প্রশ্নই আপনার পেশাদারিত্ব, ক্যারিয়ার পরিকল্পনা এবং ইতিবাচক মানসিকতা প্রকাশের একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। তাই আমরা এই আর্টিকেলে জানব আগের চাকরি কেন ছেড়েছেন প্রশ্নের সেরা উত্তর, সাধারণ ভুল এবং সফল হওয়ার কার্যকর কৌশল।
কেন নিয়োগকর্তারা "আগের চাকরি কেন ছেড়েছেন" প্রশ্নটি করেন?
নিয়োগকর্তারা শুধু চাকরি ছাড়ার কারণ জানতে চান না। তারা মূলত জানতে চান—
- আপনি কতটা পেশাদার।
- সমস্যার সমাধান কীভাবে করেন।
- নতুন চাকরিতে আপনার লক্ষ্য কী।
- ভবিষ্যতে প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে কাজ করার সম্ভাবনা আছে কি না।
- কর্মক্ষেত্রে আপনার আচরণ ও মানসিকতা কেমন।
এ কারণেই আগের চাকরি কেন ছেড়েছেন প্রশ্নটির উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগের চাকরি কেন ছেড়েছেন – গ্রহণযোগ্য কারণগুলো
নিচের কারণগুলো সাধারণত ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।
১. ক্যারিয়ার গ্রোথের জন্য
আপনি যদি নতুন দায়িত্ব, বড় পদ বা ভালো ক্যারিয়ার গড়তে চান, তাহলে এটি একটি গ্রহণযোগ্য কারণ।
উদাহরণ:
"আমি আগের প্রতিষ্ঠানে অনেক কিছু শিখেছি। এখন এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতে চাই যেখানে আরও বড় দায়িত্ব নিয়ে নিজেকে আরো বেশি দক্ষ করার সুযোগ থাকবে।"
২. নতুন দক্ষতা অর্জনের জন্য
অনেক সময় আগের প্রতিষ্ঠানে শেখার সুযোগ সীমিত থাকে। তাই অনেকে প্রতিষ্ঠান বা চাকুরী ছেড়ে দেয়। সে ক্ষেত্রে বলতে পারেন—
"আমি এমন একটি কর্মপরিবেশ খুঁজছি যেখানে নতুন প্রযুক্তি ও দক্ষতা শেখার সুযোগ রয়েছে।"
৩. ভালো সুযোগের জন্য
৪. পদোন্নতির সুযোগ না থাকা
অনেক প্রতিষ্ঠানেই দেখা যায় দীর্ঘদিন কাজ করার পরও পদোন্নতির কোন সুযোগ সুযোগ থাকে না। সে জন্য অনেকে চাকুরী ছেড়ে দেয়। আপনিও যদি পদোন্নতি ন্মমা পাওয়ার কারনে চাকুরী ছেড়ে দেন তা পজিটিভভাবে তুলে ধরুন।
৫. কোম্পানির পুনর্গঠন বা কর্মী ছাঁটাই
যদি কোম্পানি কর্মী ছাঁটাই করে থাকে এবঙ্ঘ আপনার চাকুরী এই কারনে চলে যায়, তাহলে সত্যি কথাই বলুন।
উদাহরণ:
"কোম্পানির পুনর্গঠনের কারণে আমার বিভাগটি বন্ধ হয়ে যায়। এরপর আমি নতুন সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি।"
"আগের চাকরি কেন ছেড়েছেন" প্রশ্নের উত্তর দেওয়ার সময় গুরুত্বপূর্ণ টিপস
- সত্য কথা বলুন। ইনিয়ে বিনিইয়ে মিথ্যার আস্রয় নিবেন না।
- নেতিবাচক কাউকে মানুষ পছন্দ করে না। চাকুরীর ক্ষেরেও নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন।
- উত্তর সবসময় ছোট করে বলবেন সম্ভব হলে ৩০–৬০ সেকেন্ডের মধ্যে শেষ করুন।
- কেউ আপনাকে স্বল্প সময়ের জন্য নিয়োগ দিতে চাইবে না। তাই কোম্পানীর লক্ষ্য এবং আপনার লক্ষ্য ভেবে কথা বলুন।
- অব্যশই আত্মবিশ্বাসী থাকতে হবে। নিয়োগকর্তারা একজন আত্ববিশ্বাসী মানুষকে পছন্দ করে। তাই নিজেকে সবসময় আত্ব বিশ্বাসী রাখুন।
- আগের প্রতিষ্ঠানের প্রতি সম্মান বজায় রাখুন।
- আপনি কি কি শিখেছেন এবং আপনার জীবনে কি কি অর্জন আছে তার কথা উল্লেখ করুন।
"আগের চাকরি কেন ছেড়েছেন" প্রশ্নটি ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। এই প্রশ্নের উত্তরে কখনো আবেগ বা অভিযোগ প্রকাশ করবেন না। বরং ইতিবাচক, সংক্ষিপ্ত এবং ভবিষ্যৎমুখী উত্তর দিন। এতে নিয়োগকর্তা বুঝতে পারবেন যে আপনি একজন দায়িত্বশীল, পেশাদার এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের জন্য মূল্যবান কর্মী হতে পারবেন।

Comments
Post a Comment